দেশে ফিরছেন ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে
দীর্ঘ সাড়ে ৬ মাস পর ভারতের বন্দিশালা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরছেন চট্টগ্রামের বাঁশখালীর ৩২ জেলেসহ ভারতে আটক বাংলাদেশি ৮৮ জেলে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের দীর্ঘ সাড়ে ৬ মাস পর মুক্তি পেয়ে অবশেষে দেশে ফিরছেন তারা। খবরটি বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়েছে।
ভারতে আটক অবস্থা থেকে মুক্তি পেয়ে শাহ্ আলম মাঝি তার মুঠোফোন থেকে দৈনিক সকালের সময় প্রতিবেদককে জানান, সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা নাগাদ ভারতীয় কোস্টগার্ড সদস্যরা বিজিবিকে ভারতে আটক বাঁশখালী শীলকূপের ৩২ জন, কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭ জনসহ মোট ৮৮ জেলেকে ভারতের কারাগার থেকে মুক্তি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে।
তিনি আরো বলেন, তারা বর্তমানে বঙ্গোপসাগর হয়ে আসার পথে রয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বাঁশখালী এসে পৌঁছানোর কথা রয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, শীলকূপের ৩২ জেলে ভারতে আটকের দীর্ঘ সাড়ে ৬ মাস পর মুক্তি পেয়েছেন বলে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তবে তাদের মুক্তির ব্যাপারে এখন পর্যন্ত লিখিত কোনো চিঠি আমাদের কাছে আসেনি।
এ সময় ওসি কামাল উদ্দিন আরো বলেন, শীলকূপের ৩২ জেলে ভারতে আটকের পর থেকে তাদের স্বজনরা তাদের ফিরে পেতে দীর্ঘ অপেক্ষার পর জেলেরা স্বজনদের কাছে ফিরে এলে স্বজনরা স্বস্তি ফিরে পাবেন।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী জানান, ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে মুক্তি পেয়েছেন বলে শুনেছি।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাঁশখালী উপজেলার শীলকূপের ৩২ জেলে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক হওয়ার সাড়ে ৬ মাস গড়িয়েছে। ভারতে আটক জেলেরা ভারতীয় হাইকমিশন থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রক্রিয়া শেষ করে অবশেষে বুধবার বাঁশখালী এসে পৌঁছবেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied