ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ
গোপনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছেন ওই ছাত্রী। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাসার টিনশেডের বাথরুমে গোসল করার সময় স্থানীয় এক ছেলে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। ওই বাথরুম টিনশেডের হওয়ায় কোনোকিছুর মাধ্যমে উঁচু করে উপরের অংশ দিয়ে ভিডিও করা হয়েছে বলে জানা গেছে। এ সময় ওই ছাত্রী টের পেয়ে চিল্লাচিল্লি করলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভূক্তভোগী ওই ছাত্রী বলেন, এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই পরিস্থিতিতে আমার নিরাপত্তা বিধানসহ আপত্তিকর ভিডিওটি উদ্ধারকল্পে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এদিকে, ওই ছাত্রী ও তার সহপাঠী এবং সিনিয়ররা রাতেই বিষয়টি প্রক্টরকে জানান। তবে প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি বলে জানা গেছে। এছাড়া ইবি থানায় বিষয়টি অবহিত করলে ওই এলাকা তাদের এখতিয়ারের বাইরে বলে পুলিশ সহযোগিতা করতে রাজি হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বাড়িওয়ালা তহমিনা বলেন, গতকাল (সোমবার) রাতে এমন একটি ঘটনা ঘটেছে। একটি ছেলেকে সন্দেহ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানার পর ইবি থানা, শৈলকুপা থানা ও কুষ্টিয়ার এনএসআইকে অবগত করেছি। শৈলকুপা থানার ওসিকে নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নিতে বলেছি। ভুক্তভোগী গোপনে একটা নাম দিয়েছে সেটাও ওসিকে জানিয়েছি।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জেনেছি। ঘটনা অনুসন্ধানে তদন্তে নেমেছি।
এমএসএম / জামান
তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত