ডামুড্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ জনকে জরিমানা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে ৭ টি দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান ।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ডামুড্যা বাজার, মধ্য বাজার ও স্টেশন রোড এলাকায় পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৭ টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ ও ভ্রাম্যমাণ আদালত টিম।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ৭টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের