ঠাকুরগাঁওয়ে শ্রমিক নেতা শাহাদাত হোসেনের ইন্তেকাল
ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। সোমবার (২৯ আগস্ট) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন।
সদা হাস্যোজ্বল শাহাদাত হোসেনের মৃত্যুতে ঠাকুরগাঁওয়ে শোকের ছায়া নেমে আসে। তার বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড (ওয়াপদা) মাঠে বেলা ১১টায় জানাজা শেষে পার্শ্ববর্তী গোরস্তানে দাফন করা হয়। তিনি নাবিল পরিবহনের ঠাকুরগাঁও কাউন্টারের ম্যানেজার ও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফের বড় ভাই।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উন্নয়ন সংস্থা ইএসডিও’ নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, জেলা জাপার সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী বাটলা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার গভীর শোক জানিয়ে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied