ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে যুব উন্নয়ন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩০-৮-২০২২ রাত ৮:৪৪
পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।ওয়েল্ডিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ট্রেডের ছাত্রদের টাকা নামে বেনামে উত্তোলন। ছাত্র-ছাত্রীদের আবাসিক হোস্টেলে অবৈধভাবে দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীদের বসবাস।বিষয়টি সবাই জেনেও অজানা কারনে কোন পদক্ষেপ নেয়নি দীর্ঘদিনেও। তবে উপ পরিচালক এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।
সূত্র জানায়,২০২১-২২ অর্থ বছরে ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা বরাদ্দে ওয়েল্ডিং বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ট্রেডের ৩০ জন যুবককে ১জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রশিক্ষণ দেয়ার কথা। যথারীতি ৩০ জন যুবক ভর্তি নিয়ে প্রশিক্ষণ শুরু হয়।কিন্তু ক্লাস করতে ১০-১২জন আসলেও হাজিরা খাতায় সাক্ষর করে চলে যান তারা।তবে ৪-৫ জন প্রশিক্ষণ করেছেন প্রায় ১৫ দিন, পরে আর কেউ যাননি সেখানে । প্রশিক্ষনার্থীদের প্রত্যেককে ২ হাজার২০০ টাকা দেয়ার কথা থাকলেও কেউ পেয়েছেন ১হাজার কেউ পেয়েছেন ৩ হাজার।আবার কারো নাম তালিকায় থাকলেও ভুয়া মোবাইল নম্বর দিয়ে টাকা তুলার অভিযোগ রয়েছে প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়ার বিরুদ্ধে। এমনকি ক্লাস না করেও ভাগ করে নেয়া হয়েছে বরাদ্দের টাকা। এবিষয়ে প্রশিক্ষক আবু সায়েম বসুনিয়া মন্তব্য করতে নারাজ।
প্রশিক্ষনার্থী আহাদ আলী জানান, আমি প্রতিদিন ক্লাস করতে পারিনি বিধায় আমাকে কোন টাকা দেননি।সুজন রায় বলেন, তিনি ৩ হাজার টাকা পেয়েছেন। লিখনের ফোন নম্বরটি রাজশাহীর কোন এক ব্যক্তির। নাজিমের ফোন নম্বর টি নওগাঁর তারা চিনেন না এদের।
এদিকে প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীদের আবাসিক হোস্টেলের নিচতলা দখল করে বসবাস করছে অফিসের ক্যাশিয়ার ইয়াসিন আলী, কম্পিউটার অপারেটর মামুন, এম এল এস এস সবুজ মিয়াসহ আটজন। অভিযোগ রয়েছে তারা দীর্ঘ ১৫-২০ বছর ধরে বসবাস করছে। ব্যবহার করছে টেলিভিশন, ফ্রিজ, রাইস কুকারসহ একাধিক  ইলেক্ট্রনিক ডিভাইস।এতে ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৫০ টাকা। যা সবটাই সরকারের রাজস্ব খাত থেকে বহন করা হয়েছে।ক্যাশিয়ার ইয়াসিন আলী জানান, স্যারের অনুমতি নিয়েই আমরা বসবাস করছি। তবে বিষয়টি দেখার আশ্বাস দেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা সরকার।
এ বিষয়ে পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো:মকছেদুল কবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন বক্তব্য দিতে রাজি হননি 

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর