পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না স্বাস্থ্য অধিদফতর : তাপস
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু রোগীর পূর্ণাঙ্গ তথ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দিচ্ছে না এবং এর জন্য মশার বিস্তার দমন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (৩১ আগস্ট) রাজধানীর আজিমপুরে একটি পথচারী পারাপার সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এ অভিযোগ করেন তিনি।
তাপস বলেন, ‘আমরা যে প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা লক্ষ্য করি, সেটা স্বাস্থ্য অধিদফতর থেকে আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তথ্য পাইনি। এ জন্য আমাদের অনেক কাঠখোড় পোড়াতে হয়। আমাদের অন্যান্য জায়গা থেকে এ তথ্য সংগ্রহ করতে হয়। আমাদের তো দৈনন্দিন ভিত্তিতে কাজ করতে হয়; সুতরাং সকাল থেকে এ তথ্য না পাওয়ার কারণে আমাদের কার্যক্রম চালাতে কষ্ট করতে হয়, ভোগান্তি হয় ও বিলম্ব হয়।’
তিনি দাবি করেন এবার ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা গতবছরের তুলনায় অর্ধেক। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট ১৯৬ নতুন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসাপাতালে ভর্তি হয়েছেন।
মেয়র বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছি, এটা আন্তঃমন্ত্রণালয়েরও সিদ্ধান্ত যে, স্বাস্থ্য অধিদফতরকে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব কমানো ও বিস্তার রোধের জন্য বিশ্বব্যাপী যেটা স্বীকৃত— এডিস মশার উৎস কমিয়ে ফেলা বা ধ্বংস, কিন্তু উৎসের তথ্য যদি আমি না পাই তাহলে ধ্বংস করবো কীভাবে। এ জন্য তথ্যটি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি আবারও স্বাস্থ্য অধিদফতরকে তারা যেন আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহায়তা করেন।’
তিনি দাবি করেন, ‘ডেঙ্গু বৃদ্ধির যে গতি আমরা দেখছি, এটা থাকলে আমরা ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ও এডিস মশার বিস্তারকে রোধ করতে পারবো।’
প্রীতি / প্রীতি
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি