ডামুড্যায় ওএমএস ও টিসিবি খাদ্য বান্ধব কর্মসূচি নিয়ে প্রেসব্রিফিং
সারা দেশের ন্যায় আগামীকাল শরীয়তপুর জেলার ছয়টি উপজেলায় একযোগে টিসিবির পণ্য ও ওএমএস এর চাল বিতরণ করা হবে। ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় প্রক্রিয়া বিষয়ক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) ওএমএস, টিসিবি ও খাদ্য বান্ধব ডামুড্যা উপজেলা পরিষদ হল রুমে ওএমএস ও টিসিবি’র ডিলার সহ স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ , ডামুড্যা উপজেলা খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) বুলবুল,সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলার আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, ওএমএস ডিলার বিংকু খান, ইমরান হোসেন,মাহাবুব আলম,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ সরকার অনুমোদিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন টিসিবি ও ওএমএস ডিনারগণ উপস্থিত ছিলেন।
সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য ও ওএমএস এর চাল বিতরণ সেবা যথার্থভাবে সাধারণ মানুষের কাছে আন্তরিকভাবে পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানিয়ে, সভায় উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, এই বিতরণ কার্যক্রমে কোনো রকম অনিয়ম দূর্নীতি হয়রানি মেনে নেয়া হবে না। কোন ডিলার যদি সুবিধাভোগী কাউকে কোনরকম কষ্ট দেন বা হয়রানি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের ভাবমূর্তি রক্ষা করে সকলকে সুস্থ বন্টনের মাধ্যমে কাজ করার অনুরোধ করা হয়।
এমএসএম / এমএসএম
সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাতে উন্নীত করে প্রজ্ঞাপন।
ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ
বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট
শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
নির্বাচিত না হয়েও প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকারবদ্ধ বিএনপি প্রার্থী
রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা
মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন বন্ধে লালমনিরহাটে 'আলোকিত লালমনিরহাট' এর বর্ণাঢ্য র্যালি
মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ
বাঁশখালীতে বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় ২শ কোটি, জরুরি ভিত্তিতে পূর্নবাসন প্রয়োজন
খালিয়াজুরীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক
কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় অঙ্গীকার
ফুলে সাজানো গাড়িতে শিক্ষা কর্মকর্তাকে রাজকীয় বিদায়
Link Copied