ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটা পৌর শহরের ফাহিম মেডিকেয়ার চিকিৎসালয়ে সন্ত্রাসী হামলা


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ৩১-৮-২০২২ দুপুর ৩:৫০
বরগুনার পাথরঘাটা পৌরসভার পূর্ব বাজারের ফাহিম মেডিকেয়ার চিকিৎসালয়ে বাজারের লোকজনের সামনে পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
 
চিকিৎসালয়ের ভিডিও ফুটেজে দেখা যায়, মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যার পর ওই চিকিৎসালয়ের মালিক মো. জিয়াউর রহমান ফাহিম সাধারণ ভাবেই ক্রেতাদের কাছে মেডিসিন বিক্রি করছিলো,এমতাবস্থায় হঠাৎ মনিরুল ইসলাম   মামুন (৩৮) নামে এক লোক এক হাতে কুঠারের আছাড়ি আরেক হাতে চাকু নিয়ে হামলা শুরু করে। মনিরুল ইসলাম মামুন পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত জুলফিকার আলির ছেলে।
 
ভিডিও ফুটেজ দেখা যায়, প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান ফাহিম হামলা থেকে নিজেকে বাচাতে তার দোকানে থাকা একটি লাঠি দিয়ে অভিযুক্ত মামুনের আঘাত ফেরানোর চেষ্টা করে, ফাহিমের শরীরে বেশ কিছু জায়গায় আঘাতে ক্ষত হয়, আঘাতকারীর সাথে থাকা আরো দুই জন আল-আমীন ও মাহমুদ বাহিরে থেকে ভিতরে এসে আঘাতকারীকে বের করে বাহিরে নিয়ে যায়, তার হাতে থাকা কুঠারের আচারী জব্দ করা হয় এবং হাতে থাকা চাকু সে সাথে করে নিয়ে যায়। 
 
এ ব্যাপারে ভিকটিম জিয়াউর রহমান ফাহিমের কাছে জানতে চাইলে তিনি জানান, মনিরুল ইসলাম মামুন কী কারণে বারবার আমার ওপর হামলা করে তা আমি নিজেও জানি না। তবে আমার জানামতে মামুন এক মাদকাসক্ত সে কিছুদিন পূর্বেও তার নিজ বাসায় দুটি মেয়ে সহ মাদকাসক্ত অবস্থায় ধরা পড়লে স্থানীয় কাউন্সিলর তাকে মাদক থেকে ফিরে আসতে বারবার সতর্ক করেন।
 
তিনি আরো জানান, মামুন এ নিয়ে আমার উপরে বেশ কয়েকবার হামলা করেছে। মনিরুল ইসলাম মামুনের এমন আচারণ আমাকে হতাশ করছে মামুনের এই মাদককান্ডে এলাকার যুবকরা দিন দিন নেশার দিকে চলে যাচ্ছে, সে নিজে বেশির ভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তাই পাথরঘাটা উপজেলার প্রশাসনসহ সকল কর্মকর্তার কাছে আমার দাবি থাকবে সমাজকে মাদকমুক্ত করা হোক। আমার ওপর বারবার কেন হামলা হয় তার সুষ্ঠু তদন্ত ও আইনের আওতায় বিচার করা হোক।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে