ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
ঠাকুরগাঁওয়ে ২০০৪ সালের একটি হত্যা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) ঠাকুরগাঁও অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন ওই আসামিকের যাবজ্জীবন এবং এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২০ নভেম্বর সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে মৃত ওয়াহেদ আলীর ছেলে জাফিরুল ইসলামের (ভিকটিম) সাথে চাচাচো ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীদের মারপিট হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে জাফিরুলের মৃত্যু হলে ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২ জনকে রেখে বাকিদের নাম বাদ দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করে পুলিশ।
পরে আদালতে দীর্ঘদিন শুনানি শেষে মূল অভিযুক্ত সিদ্দিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied