ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদসহ আটক ২৪


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৮-২০২২ বিকাল ৫:৩১

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের করা পৃথক ৩ মামলায় গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানাসহ ২৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গত ২৬ আগস্ট (শুক্রবার) বাঁশখালীতে বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশের করা পৃথক তিনটি মামলায় ৬৬ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাত হিসেেবে আসামি করা হয়। পুলিশের মামলায় গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানাসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।

আটক আসামিরা হলেন- দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম চৌধুরী রিপু, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. তারেক, গণ্ডামারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফরিদুল আলম রানা, বিএনপির সমর্থক সাধনপুর ইউপির মো. জোবায়ের, ডোংরা এলাকার পারভেজ ও মো. এমরান, জঙ্গল নাপোড়ার মো. কামাল, সাধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার, বিএনপির সমর্থক পশ্চিম গুনাগরির কায়সার, দক্ষিণ সাধনপুরের আব্দুর রহিম, চন্দনাইশ থানার সাতবাড়িয়া ইউপির জসিম উদ্দিন চৌধুরী মিন্টু ও মো. মোশাররফ হোসেন, বাহারছড়া ইউপির হেলাল উদ্দিন, সাধনপুর ইউপির শওকত, শীলকূপ ইউপির মোহাব্বত আলী পাড়ার নবাব আলী, শেখেরখীল ইউপির মো. জাকারিয়া, ডোংরা এলাকার মুনুসর আলম, উত্তর জলদীর আকরাম, শেখেরখীলের নুরুল আমিন, মোঃ শহিদুল ইসলাম, উত্তর জলদীর মোশারফ হোসেন ও মো. আলী রিয়াজসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন জানান, সরকারি কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক ৩ মামলায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন