ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে লকডাউনের মধ্যেও হাটে চলছে ছাগল কেনা-বেচা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১:২২

সরকার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে। এর মধ্যেই জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হাটে লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) গরুর হাট না বসলেও ছাগলের হাট বসেছে। 

সরেজমিন দেখা যায়, আজ কঠোর লকডাউনের পঞ্চম দিনে ছাগলের হাট বসিয়ে কেনা-বেচা চলছিল। ক্রেতা-বিক্রেতাদের জটলা ছিল চোখে পড়ার মতো। হাটের পশ্চিমাংশে বসেছে চা-পানের দোকান। সেখানে বসে অনেকে চা ও ধূমপান করছেন। পাশের কাঁচাবাজার মাছের বাজারেও দেখা গেছে প্রচুর লোকসমাগম। অনেকের মুখে মাস্ক থাকলেও সেটা ঢাকতে পারেনি নাক-মুখ। 

ছাগল কিনতে আসা এমদাদুল হোসেন বলেন, হাটে ছাগল কিনতে এসেছিলাম কিন্তু বাজারে ছাগলের দাম অনেক চড়া। তাছাড়া হাটে ক্রেতার সংখ্যাও বেশি। মানুষ মাস্ক ব্যবহার করলেও তা গলায় রাখছে।

গোপীনাথপুর হাটের দায়িত্বপ্রাপ্তরা জানান, আমরা বিক্রেতাদের নিষেধ করা সত্বেও অভাব-অনটন ‍এবং সামনে ঈদসহ বিভিন্ন অজুহাতে তাদের গবাদিপশু নিয়ে হাটে আসছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সরকার বলেন, দেশের চলমান এমন পরিস্থিতিতে যদি গবাদিপশুর হাট বসে তবে করোনা সংক্রমণের আশংকা অনেকাংশেই বেড়ে যাবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ