বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গোপনে নিয়োগ দিল তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ অফিস
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ)পদে মো:সালেহ আকরাম রনি নামে এক সাজাপ্রাপ্ত আসামি গোপনে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বলেছে নিয়োগটি প্রকল্পের, কোন পুলিশ ভেরিফিকেশন না থাকায় বিষয়টি গোপন ছিল। পরে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রাণি পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট (সিইএ) পদে চূড়ান্ত নিয়োগ পেয়ে ৪ এপ্রিল ২০২২ ইং তারিখে কাজে যোগদান করে সালেহ আকরাম রনি। তিনি তেঁতুলিয়া উপজেলার সাহেবজোত এলাকার বশির আলমের ছেলে, এর আগে ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ঘটনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি সালেহ আকরাম। তার সিপাহি নং ৭০৫২৪। সাত বছর সাজা খেটে ফিরে আসে। কিছু দিনের মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে চাকুরি হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।নিয়োগ বিজ্ঞাপ্তিতে শর্তাবলীর নয় নম্বরে লিখা আছে আদালত কতৃক দোষি সাব্যস্ত অথবা অপ্রকৃতস্থ ব্যক্তি কমিউনিটি এক্সটেনশন এজেন্ট পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন কিন্তু ওই সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে নিয়োগ পেয়েছে প্রশ্ন জনমনে।
নিয়োগ প্রাপ্ত সালেহ আকরাম রনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিভিন্ন প্রকল্পে নিয়োগ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.রতন কুমার ঘোষ জানান, কিছু দিন হল আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি এর আগে কমিউনিটি এক্সটেনশন এজেন্ট পদে নিয়োগ কিভাবে হয়েছে সেটা জানা নাই।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট পদের নিয়োগ কমিটির সভাপতি সোহাগ চন্দ্র সাহা জানান, আমরা শুধু মন্ত্রণালয়ে সুপারিশ করেছি নিয়োগ দিয়েছেন প্রকল্প পরিচালক।তিনি আরো বলেন, এটি প্রকল্পের নিয়োগ, কোন পুলিশ ভেরিফিকেশন না থাকায় বিষয়টি গোপন ছিল। পরে জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
Link Copied