ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সেবাপ্রার্থীদের দোরগোড়ায় লোহাগাড়ার এসিল্যান্ড মো. শাহজাহান


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:১১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অফিসের বাইরে বসে গণশুনানি করে সেবা দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান। বুধবার (৩১ আগস্ট) দিনব্যাপী সরাসরি জনগণের মতামত, অভিযোগ ও পরামর্শ জানতে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সামনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় ভূমি সেবা সহজীকরণ করার লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থী জনগণের বক্তব্য শুনে তৎক্ষণাৎ ভূমি জটিলতা দূরীকরণে পরামর্শ ও সেবা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান। গণশুনানিতে ৪৫-৫০ জন উপকারভোগী বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এ ভূমিসেবা গ্রহণ করেন।

পুটিবিলা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি আ স ম দিদারুল আলম জানান, বর্তমান এসিল্যান্ড একজন দক্ষ ও জনবান্ধব অফিসার। তিনি সাধারণ মানুষের কাতারে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। এতে এলাকার সাধারণ মানুষ যে কোনো সময় ওনার অফিসে গিয়ে নির্ভয়ে সেবা গ্রহণ করছেন । ফলে ভূমি সেবাটা অতিসহজেই পাওয়া যাচ্ছে। 

সেবা গ্রহণ করতে আসা যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী জানান, অফিসের বাইরে গণশুনানি করায় আমাদের ভূমি সংক্রান্ত কথাগুলে সহজে উপস্থাপন করতে পেরেছি। এমন একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো খুব সহজে এসিল্যান্ডকে বোঝাতে পেরেছে । ফলে অনেক দিনের জটিল সমস্যাও সমাধান হয়েছে। এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান বলেন, আমি যোগদান করার পর থেকে আমার অফিস একদম উন্মুক্ত করে দিয়েছি। সেবাগ্রহীতারা নির্ভয়ে আমার অফিসে এসে সেবা নিতে পারছেন। দ্রুততম সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আমি ও আমার অফিস বদ্ধপরিকর। এরপরও ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে সরাসরি জনগণের মতামত, অভিযোগ ও পরামর্শ জানতে অফিসের বাইরে এ গণশুনানির আয়োজন করেছি। শুনানিতে অংশ নিয়ে সেবাপ্রার্থীরা তাদের মতামত তুলে ধরেছেন। ভূমি অফিসে মানুষের হয়রানি বন্ধে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এছাড়া সেবাপ্রার্থীদের দ্রুত সেবা দিতে অফিসের সকল কর্মচারীকে নির্দেশনা দিয়েছি। এখন প্রতিটি নামজারি আবেদন ও নিষ্পত্তি অনলাইনে করা হয়। এতে দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়ে গেছে। সাধারণ আবেদনের পরিপ্রেক্ষিতে সকল নামজারি আবেদন ২৮ দিনের মধ্যেই নিষ্পত্তি  করা হচ্ছে বলেও তিনি জানান।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি