ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি সন্ত্রাসী খুনি ঘাকতদের দল, এদের প্রতিহত করবে আ’লীগ : বাহাউদ্দিন নাছিম


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১:৫৪
বিএনপি সন্ত্রাসী, খুনি আর ঘাকতদের দল দাবী করে আ’লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপিকে প্রতিহত করবে আ’লীগ। তিনি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাদারীপুরের ছিলারচরে গৃহহীন পরিবারকে ঘর প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন।
 
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের ত্যাগী, নিষ্ঠাবান আর সৎ মানুষকে মনোনয়ন দিবে। তৃণমূলে যারা আ’লীগকে সুসংগঠিত করেছে, তাদের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মনোনীত করা হবে। কোন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে না। আর যোগ্য লোককে মনোনয়ন দিলে সে বিজয়ী হয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে পারবে।’
 
তিনি বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, বিএনপি জামায়াতিদের সাথে নিয়ে এদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এদের শক্ত হাতে দমন করা হবে। বিগত দিনে নানা ধরণের অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করেছে, আবারও চেষ্টা করছে সেরকম করতে। কিন্তু এদেশের জনগণকে সাথে তাদের প্রতিহত করবে আ’লীগ। কোনভাবেই দেশকে অরাজকতাকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া যাবে না।
 
এ সময় তিনি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা গ্রামের কাঠমিস্ত্রী হারুণ মাতুব্বরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আ’লীগের উদ্যোগে একটি পাকা ঘর তৈরি করে চাবি হস্তান্তর করা হয়। সভায় সভাপতিত্ব করেন ছিলারচর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান আকন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি আজাদ মুন্সি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌর সভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
 
উল্লেখ্য, কাঠমিস্ত্রী হারুণ মাতুব্বর সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্যে একটি খাট তৈরি করে শুভেচ্ছা স্বরূপ উপহার দেন। এতে খুশি হয়ে আ’লীগের যুগ্মা সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম তার থাকার জন্যে একটি একতলা বিল্ডিং বাড়ি করে দেন।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু