ঠাকুরগাঁও চিনিকলের আখ রোপণের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ২২-২৩ মৌসুমের আখ রোপণের শুভ উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলার হরিহরপুর গ্রামের চাষী মো. দাইমুদ্দীনের ঈ-৩৭ জাতের আখ খেতে রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগার মিলস্ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবির।
ঠাকুরগাঁও সুগার মিলস্ লি.-এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আখচাষী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা বিএসএফআইসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) ড. জেবুন নাহার ফেরদৌস।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) মমিন হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আখচাষী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঠাচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ¦ল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত আলী উলুব্বী প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও সুগার মিলস্ লি: এর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আখ চাষী বৃন্দ উপস্থিত ছিলেন। এবার মিল জোন এলাকায় একযোগে ৫১ টি কেন্দ্রের ৯৩টি ইউনিটে আখ রোপণের উদ্বোধন করা হয়। আর ২২-২৩ মৌসুমে আখ রোপণের ল্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬ হাজার ৫শ একর জমি। রোপণ মৌসুমে দন্ডায়মান আখের পরিমান ৪ হাজার ৪৮০ একর।
মাড়াই মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ২৫০ মেট্রিক টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৩৫ মে: টন ও মাড়াই মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬ শতাংশ। ২২-২৩ মাড়াই মৌসুম হতে আখের মূল্য গত বছরের চেয়ে কুইন্টাল প্রতি ১শ টাকা ও মন প্রতি ৪০ টাকা বৃদ্ধি করা হয়। এতে বর্তমান বর্ধিত আখের মূল্য মিলস্ গেটে প্রতি মন ১৮০ টাকা প্রতি কুইন্টাল ৪৫০ টাকা এবং বাহির কেন্দ্রে প্রতি মন ১৭৬ টাকা ও প্রতি কুইন্টাল ৪৪০ টাকা।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied