পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলায় আহত নেতাকর্মীরা
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাথরঘাটা পৌর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মীরা।
আজ বুধবার (১ সেপ্টেম্বর ) সকাল সাড়ে নয়টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা, জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি পালনের আকাঙ্খা থাকলেও সকাল নয়টায় দিকে পাথরঘাটা পৌর ও কলেজ ছাত্রলীগের এক অংশ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালায়। পরে পাথরঘাটা থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত রাখতে বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অবস্থান নেয়।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু করেছিলাম, এ সময় পাথরঘাটা পৌর ছাত্রলীগের উশৃংখল কিছু সন্ত্রাসী আমাদের অফিসে হামলা চালিয়ে আমাদের নেতা কর্মীদের মারধর করে। পুলিশ তাদের সরিয়ে দিলেও কয়েক দফা হামলা চালায় তারা, এতে রায়হানপুর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম, পাথরঘাটা যুবদলের জসিম উদ্দিন রানা, সোহেল পহলান, হিরো মিয়া, সালাম সহ ৬ জন আহত হয়েছে। আহতদের পাথরঘাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি শাহজাদা আহমেদ বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করার কারন জানতেই আমারা সেখানে অবস্থান নেই, এর চেয়ে বেশি কিছু না।
তবে বিএনপি কার্যালয়ের সামনে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের যে মারপিট করেছে ইতিমধ্যে সে ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল বাশার জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিএনপির অফিসের সামনে হাতাহাতির ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ একপক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান
পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা
পটুয়াখালীতে লক্ষ্মীপূজায় আতশবাজি ফোটাতে গিয়ে বিস্ফোরণে কিশোরের হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন
Link Copied