বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর আইডিইবি স্বর্ণপদক অর্জন
প্রায় ৫ লাখ সদস্যের সমন্বয়ে গঠিত আইডিইবি। আইডিইবির ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম জাতীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আইডিইবির আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রমনার আইডিইবি প্রান্তের অনুষ্ঠানে তিনজন প্রকৌশলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননা তুলে দেয়া হয়। তাদের মধ্য একজন হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
এর আগে মোহাম্মদ আলী বাপেক্সকে অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০ সালের মে মাসে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্বভার গ্রহন করেন মোহাম্মদ আলী।
দায়িত্ব নেয়ার পর থেকে মোহাম্মদ আলী তার কঠোর পরিশ্রম, সততা, ন্যায়পরায়ণতা, সাহসিকতার মধ্যদিয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব নেওয়া পর থেকে সারাবিশ্বের মতো কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ছিল পুরো বাংলাদেশ। করোনার ক্লান্তিকালে কাজ করতে গিয়ে মোহাম্মদ আলী ও তার পরিবারের লোকজন হয়েছেন করোনায় আক্রান্ত। মোহাম্মদ আলী করোনায় আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে দীর্ঘ সময় ভর্তি ছিলেন স্কয়ার হসপিটালে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) পক্ষ থেকে সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় আইডিইবির বিষয়টি মূল্যায়ন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীকে আইডিইবি স্বর্ণপদক ও সম্মাননার জন্য মনোনীত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক অর্জনে মোহাম্মদ আলীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, স্বর্ণপদক পাওয়া তো নিশ্চয়ই জীবনের একটা বড় পাওয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি সকল সদস্যের প্রতি, যারা আমার কাজকে মূল্যয়ন করেছেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে স্বর্ণপদক অর্জনে সহায়তা করেছেন। কর্মক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যেন সুনামের সহিত দায়িত্ব পালন করতে পারি সকলের কাছে সে দোয়াই কামনা করি।
এমএসএম / জামান
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনার আহ্বান: বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন
অটিজমে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন ইয়াশা সোবহান
অনুমতি ছাড়া গ্যাস সংযোগে সড়ক খনন: মুরাদপুরে সরঞ্জামসহ আটক ২
শিমুল সিন্ডিকেটে বন্দী ইইডি
Link Copied