ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

জন্মনিবন্ধন সনদ নিয়ে নবজাতকের ঘরে ঘরে আধুনগরের ইউপি চেয়ারম্যান নাজিম


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২২ বিকাল ৬:০
প্রতিটি ঘরে ঘরে নবজাতকদের  জন্মনিবন্ধন পৌঁছে দেওয়ার কর্মসূচি শুরু করেছেন চট্রগ্রামের  লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন।শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে আধুনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের ঘরে ঘরে গিয়ে তিনি জন্মনিবন্ধন সনদ পৌঁছে দিচ্ছেন। এলাকাবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন ইউপির সচিব মিন্টু তালুকদার,ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদীন, ৮নং ওয়ার্ড মেম্বার আবুল হাছান সওদাগর,  ৯নং ওয়ার্ড মেম্বার ওসমান গনি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবার পরিচালক জহির উদ্দিন, অপারেটর বোরহান উদ্দিন মানিকসহ অন্যানারা। 
 
নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক বয়সে সব নবজাতকের জন্মনিবন্ধন সম্পন্ন করে সরকারকে সহায়তা করা। স্থানীয়রা এমন উদ্যোগকে প্রশংসা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা ফিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে জন্মনিবন্ধন সরকারি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু স্থানীয়দের মাঝে জন্ম নিবন্ধনে আগ্রহ ছিল না বললেই চলে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রয়োজনে মা-বাবারা সন্তানের জন্মনিবন্ধন করিয়ে সনদ নেওয়ার জন্য ছুটে আসতেন পরিষদে। ততদিনে সংশ্লিষ্ট শিশুর বয়স পাঁচ-ছয় বছর হয়ে যায়। তখন নানা কারণে চেয়ারম্যানকে অনুমাননির্ভর তারিখে হলেও নিবন্ধন করে সনদ দিতে হয়। শুধুমাত্র ৪৫দিনের মধ্যে যারা রয়েছে তাদেরকে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। 
 
আধুনগর ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন জানান, কোনো শিশু যাতে ভুল জন্ম তারিখ নিয়ে বেড়ে না ওঠে, নিবন্ধনের বাইরে না থাকে এবং একই ব্যক্তির একাধিক সনদ রোধে সরকারকে সহায়তা করার জন্যেই আমার এই উদ্যোগ।ঘরে ঘরে গিয়ে নবজাতকের মায়ের কাছে জন্মনিবন্ধন সনদ প্রদান করছি। আমার উদ্যোগ আগামীতে চলমান থাকবে ইনশাআল্লাহ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি