লুঙ্গি পরাকে কেন্দ্র করে ইবি ছাত্রলীগের মারামারি, আহত ১৫
লুঙ্গি পরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন গুরুত্বরসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সবাই শাখা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
তথ্যমতে, গত ২৭ আগস্ট রাতে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুজ্জাতুল্লাহ ভূঁইয়া লুঙ্গি পরে ক্যাম্পাসের জিয়া মোড়ে আসেন। রুমে ভর্তি পরীক্ষার্থী আসায় তাকে রুমে রেখে কিছুসময়ের জন্য লুঙ্গি পরে বাইরে বের হয় বলে জানায় হুজ্জাতুল্লাহ। এসময় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহুরুল ইসলাম রিঙ্কু তাকে ডেকে লুঙ্গি পরে বাইরে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তারা বাগবিতন্ডায় জড়িয়ে পড়লে রিংকু তাকে থাপ্পড় মারেন বলে অভিযোগ হুজ্জাতুল্লাহর।
পরে ১ সেপ্টেম্বর রাত ২টার দিকে হলে ঢোকার সময় হুজ্জাতুল্লাহ এবং তার বন্ধু আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আল আমিন সহ জুনিয়রদের মারধরের শিকার হন বলে অভিযোগ রিংকুর। পরে এ ঘটনার জেরে শুক্রবার (০২ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে আল আমিনসহ তার বন্ধুদের মারধর করে সিনিয়র শিক্ষার্থী রিংকু ও তার বন্ধুরা। এ সময় তার সাথে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হামজাসহ তার বন্ধুরা ছিলেন বলে অভিযোগ আল আমিনের। পরে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ সিনিয়র কর্মীরা সবাইকে হলে পাঠিয়ে দেন। এদিকে শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিংয়ে খেতে গেলে ফিন্যান্স এন্ড ব্যংকিং বিভাগের চতুর্থ বর্ষের আশিক মারধরের শিকার হন। এ সময় আল আমিনের বন্ধু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শুভ্র ভৌমিক, অর্ক ও আইন বিভাগের চতুর্থ বর্ষের সুমন লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ আশিকের।
আশিককে মারধরের ঘটনা জানার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে তার বন্ধুরা লাঠি, স্টাম্প, রড নিয়ে বের হন। এদিকে জিয়াউর রহমান হলে আল আমিনের বন্ধু ও সিনিয়ররাও রড, লাঠি ও হকিস্টিক নিয়ে মহড়া দিতে থাকেন। পরে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ সিনিয়র কর্মীরা দুই পক্ষকে শান্ত করেন। কয়েক দফার মারামারিতে প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আমিন বলেন, গতদিনের লাইট বন্ধ করে মারামারির ঘটনায় তারা আমাদেরকে সন্দেহ করে। তারা ভেবেছে আমরা তাদেরকে মেরেছি। সেই ঘটনার জের ধরে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। স্ট্যাম্প দিয়ে শরীরের বিভিন্ন অংশে আমাকে আঘাত করা হয়েছে। একপর্যায়ে সেন্সলেস অবস্থায় বন্ধুরা আমাকে রুমে নিয়ে আসে।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহিরুল ইসলাম রিঙ্কু বলেন, গত দিনের চড় মারার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তারা ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করার জন্য নানা কথা বলতে থাকে। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে হাতাহাতি হয়। তবে আমদের কাছে কোনো অস্ত্র ছিল না।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীদের মাঝে ঝামেলার রেশ ধরে এই মারামারির ঘটনা ঘটেছে বলে জানি। লুঙ্গি পরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলে হলে মারামারি দুঃখজনক। জানার পর বিষয়টি সমাধান করে দিয়েছি।
প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, জুমার নামাজের পর শুনলাম অনুষদ ভবনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বিকেলে জানলাম জিয়া হলেও মারামারি হয়েছে। এসব ঘটনায় আমাকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন