সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল চবির সহযোগী অধ্যাপকের
চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসাইন (৪৫) মারা গেছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় বেপরোয়া একটি প্রাইভেটকার আফতাব হোসাইনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, ড. আফতাব হোসাইন ব্যক্তিগত কাজে স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় একটি বেপরোয়া প্রাইভেটকার মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে আঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম দুর্ঘটনায় ড. আফতাব হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাটহাজারী থানার ১নং গেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত শিক্ষককে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাইভেটকার ও চালককে আটক করেছে।
ড. আফতাব হোসাইনের বাড়ি চাঁদপুর জেলায়। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চবির প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষক। তিনি এক পুত্রসন্তানের জনক।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি