ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ১:৫০
মাদারীপুরে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) শহরের প্রশিসেস প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 
ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার (ডন)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান (এমপি)। 
 
শাজাহান খান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীবান্ধব সরকার। তিনি প্রতিবন্ধীদের নিজের সন্তানের মনে করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের এগিয়ে নেয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং বাস্তবায়ন করে আসছেন। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, জাতীয় প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও প্রশিসেসের নির্বাহী পরিচালক ড. সেলিনা আকতার, প্রধান সমন্বয়কারী আবীর মাহমুদ প্রমুখ।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু