পাথরঘাটায় মসজিদে তালা দেয়ার অভিযোগে মানববন্ধন
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডর ছোট টেংরা গ্রামের হাচানিয়া জামে মসজিদে পবিত্র কুরআন শিক্ষা ও মসজিদে নাসাজ আদায় বন্ধ করতে তালা দেয়ার অভিযোগে শুক্রবার (২ সেপ্টেম্বর) মসজিদের সামনে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
জানা গেছে, মৃত ছিদ্দিক ফরাজির ছেলে মো. কবির ফরাজির পরিচালনায় দীর্ঘ ৩ বছর থেকে বিনামূল্যে উক্ত মসজিদে এলাকার শিশুদের কুরআন ও ইসলাম শিক্ষা দিয়ে আসছিলেন মসজিদের খতিব হাফেজ মো. মিজানুর রহমান।মসজিদের আজান ও প্রতিদিন সকালে শিশুদের কুরআন শিক্ষার আওয়াজে প্রতিবেশী সেকান্দার ফরাজীর ছেলে ছগির ফরাজীর (৪৫) ঘুমের ব্যাঘাত ঘটে বলে ২৮ আগস্ট সকালে ছগির ফরাজী মসজিদে গিয়ে মাইকের তার ছিড়ে ফেলাসহ শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান এবং শিশু শিক্ষার্থীদের বেধম মারপিট করে মসজিদের মূল ফটকে তালাবদ্ধ করে রাখে।
২৮ আগস্ট থেকে দফায় দফায় মসজিদের তালা খোলার জন্য এলাকাবাসী ছগিরের কাছে অনুরোধ করলেও ছগির তালা খুলে না দেয়ায় সেই থেকে মসজিদে নামজ পড়তে পারেনসি এলাকাবাসী। অবশেষে বাধ্য হয়ে ২ সেপ্টম্বর শুক্রবার এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ছগিরের বিচারের দাবিতে মসজিদের সামনে মানববন্ধন করেন এবং সবাই মিলে হাতুড়ি দিয়ে তালা ভেঙে মসজিদের ভেতরে প্রবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- চরদুয়ানি ইউনিয়নের নারী ইউপি সদস্য মোসা. রহিমা জাহাঙ্গীর, ছগিরের চাচা মো. শাহজাহান ফরাজী, মো. মন্নান শরীফ, মসজিদের পরিচালক মো. কবির ফরাজী, মৃত শফিজ উদ্দিনের স্ত্রী মোসা. আলেয়া বেগম, মো. জয়নালের স্ত্রী মোসা. ফাতিমা বেগম, মো. সাঈফুল, মো. মাসুদ প্রমুখ।
বক্তরা বলেন, সগির ফরাজী একজন নাস্তিক এবং তার কাছে অবৈধ অস্ত্র আছে। ছগির ফরাজীর সাথে কারো তর্ক হলেই সে অবৈধ পাইপগান নিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয়।
বক্তরা এ সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছগির ফরাজীর কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ তার সঠিক বিচারের দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ছগির ফরাজীর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন কারণে আমার সাথে অনেকের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে
Link Copied