ইবিতে ‘মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতি’ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের আয়োজনে ‘মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতি’ বিষয়ক আন্তর্জাতিক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারি কক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ আলোচনাচক্রের আয়োজন করা হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামিম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. নাসরিন আক্তার, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. বাকী বিল্লাহ, অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী, অধ্যাপক ড. তপন কুমার রায়সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলা বিভাগের শিক্ষকসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক শামিম আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে মহাভারতের দর্শন, নীতিশাস্ত্র ও রাজনীতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি মহাভারতের সাহিত্যিক ও ঐতিহাসিক মূল্যায়নের ওপর বিস্তর আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত প্রধান আলোচকের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন তারা। পরে বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / জামান
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন