ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ের যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষককে অব্যাহতি


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৪:১৩

ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বেতন আত্মসাৎ, শিক্ষার্থীদের মারধর, জাতীয়করণের জন্য কথা বলে সহকর্মী শিক্ষকদের কাছ থেকে টাকা নেয়া ও প্রতিষ্ঠানটির বিভিন্ন খাতের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধান আলী হায়দারকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান।

এর আগে শুক্রবার যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি স্বাক্ষরিত একটি পত্রে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও প্রধানের পদ হতে আলী হায়দারকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। সাময়িক অব্যাহতিপত্রটিতে ৩ সেপ্টেম্বর শনিবার হতে আলী হায়দারকে বিদ্যালয়ে না আসার ও বিদ্যালয়ের যে কোনো ধরনের অফিসিয়াল কাগজপত্রে স্বাক্ষর না করার নির্দেশ দেয়া হয়েছে এবং ৪ সেপ্টেম্বর রোববারের মধ্যে বিদ্যালয়ের সকল কাগজপত্র সহকারী প্রধান শিক্ষিকা আকলিমা আক্তারের নিকট হস্তান্তর করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও পত্রটিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) ধামরাইয়ের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত কমিটির নিকট বক্তব্য পেশ করার জন্য বলা হয়েছে।

তদন্ত কমিটিতে রয়েছেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, যাদবপুর বিএম স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. মাহাবুবুর রহমান।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত