ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:২৪

ধামরাইয়ে পুলিশের বাধার মুখে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করতে পারেনি ধামরাই থানা বিএনপি। শনিবার (৩ সেপ্টেম্বর) পৌর শহরের আইঙ্গন সীমা সিনেমা হলের কাছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ সকল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় বর্বরোচিত হামলায় হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন বিএনপি নেতাকর্মীরা।

ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। ওই বাধা উপেক্ষা করে আবার মিছিল শুরু করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা সীমা সিনেমা হলের পাশে অবস্থান নিয়ে বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, ধামরাই থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রাকিবুর রহমান খান ফরহাদ, সহ-সভাপতি শহিদ মাস্টার, সাধারণ সম্পাদক মো. শামছুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কালা, ধামরাই পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, আনোয়ার জাহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক উলিউর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার, সুয়াপুর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহ্ফুজুর রহমান শিমুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এইচএম লুৎফর রহমান প্রমুখ।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত