ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদার জন্য বাসে তাণ্ডব, ৪ হিজড়া গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৯-২০২২ বিকাল ৫:৫৩

রাজধানীর উত্তরা পশ্চিম এলাকায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি করা টাকা না পেলে তারা বাস কাউন্টার এবং বাসে তাণ্ডব চালাতেন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।  

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতাররা হলেন মৌসুমি হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন।  দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন।  

ওসি জানান, আজ সকালে অভিযুক্তরা উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। এক পর্যায়ে জিয়াউল হক ৫০০ টাকা দিতে রাজি হন। 

কিন্তু হিজড়ারা তাদের দাবি করা টাকার জন্য অনঢ় থাকেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। শেষে জিয়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। 

প্রীতি / প্রীতি

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান