ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
রাজধানীর গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারেকুজ্জামান তারেক (২৯) নামে এক যুবক আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজাদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত তারেক শাহজাদপুর দক্ষিণপাড়া এলাকায় একটি মেসে থাকেন। খাবার সরবারহকারী প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা’য় কাজ করেন তিনি।
তারেক জানান, রাতে গুলশান এলাকায় কাজ শেষ করে নিজের বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন এসময় শাহজাদপুর ভোলা মসজিদের সামনে ৪-৫ জন ব্যক্তি তার পথরোধ করেন। তার কাছে কী আছে দ্রুত বের করে দিতে বলেন ওই ব্যক্তিরা। এ সময় তার পকেটে থাকা প্রতিষ্ঠানের ৫-৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যাবার সময় তারেকের মাথা ও বুকে ছুরিকাঘাত করেন তারা।
এ ঘটনায় আহতের বন্ধু মো. খোকন শেখ জানান, রক্তাক্ত অবস্থায় তারেক একাই মেসে যান। তখন তারা তাকে উদ্ধার করে প্রথম ইউনাইটেড হাসপাতালে, সেখান থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
ঘটনাটি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, তারেকের বুকে ও মাথায় আঘাত রয়েছে। তাকে ভর্তি দেয়া হয়েছে। গুলশান থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
প্রীতি / প্রীতি
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি