ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবি : 'নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই'


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৪৮

শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আদিবাসী শিক্ষার্থীরা। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে 'নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই', 'শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই', 'আমার বোন অনিরাপত্তায় ভুগবে কেন? জবাব চাই', 'সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন', 'আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন', 'শতভাগ আবাসিক ক্যাম্পাস চাই' সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়।

জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় মানববন্ধনে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্য প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ৪৩ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট দূর করতে পারেনি প্রশাসন। এর ফলে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে অবস্থান করতে হচ্ছে। ফলে বারংবার স্থানীয় বখাটে কর্তৃক হেনস্তার শিকার হতে হচ্ছে। এসময় ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মেসে 'গোসলের সময় এক ছাত্রীর ভিডিও ধারণের' অভিযোগে আটক আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানায় তারা।

মানববন্ধন শেষে একইদাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / জামান

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়