ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তেরখাদায় ডাবল মার্ডার মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:২১

খুলনার তেরখাদা উপজেলার আ‌লো‌চিত ডাবল মার্ডা‌র মামলায় ইউপি চেয়ারম্যান এসএম দ্বীন ইসলামসহ ১৭ আসা‌মি‌কে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জ‌রিমানা, অনাদা‌য়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছিলেন।

এ মামলার অপর দুই আসা‌মির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো অ‌ভিযোগ প্রমাণ করতে ব‌্যর্থ হওয়ায় তাদের খালাস দিয়েছে আদালত। রোববার (৪ আগস্ট) খুলনা দ্রুতবিচার ট্রাইব‌্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম দ্বীন ইসলাম (৫৪), মো. আব্দুর রহমান (৫৫), জমির শেখ (২৫), শেখ সাইফুল ইসলাম (৩৫), খালিদ শেখ (৩২), এস্কেন্দার শেখ (৪২), জসিম শেখ (৩৫), হোসেন শেখ (৩০), জিয়ারুল শেখ (২৬), বাহারুল শেখ (২৪), আব্বাস শেখ (২৪), অহিদুল গাজী (৩৪), খাইরুল শেখ (৩৫), কেরামত মল্লিক (৩৫), মাহবুর শেখ (৪৯), বাবু শেখ (৩৫) এবং নুর ইসলাম শেখ (৩৭)।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন আবু সাঈদ বিশ্বাস (৩৫) এবং আয়েব শেখ (৫০)।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী মো. আহাদুুজ্জামান ব‌লেন, এ রা‌য়ে রাষ্ট্রপক্ষ খু‌শি। ত‌বে তি‌নি ম‌নে ক‌রে‌ছিলেন আদালত আসা‌মি‌দের স‌র্বোচ্চ সাজা দেবে। কিন্তু বিচারক যে‌টি ভালো ম‌নে ক‌রে‌ছেন সে‌টি ক‌রে‌ছেন। এ রা‌য়ের বিরুে‌দ্ধে তারা উচ্চ আদাল‌তে যা‌বেন। সেখা‌নে তারা ন‌্যায়বিচার পা‌বেন ব‌লে তি‌নি ম‌নে করেন।

নিহত পিরু শেখের স্ত্রী মাহফুজা বেগম এ রা‌য়ে খু‌শি নন। এ রা‌য়ের বিরু‌দ্ধে উচ্চ আদা‌লতে আ‌পিল করবেন। তি‌নি হত‌্যাকারী‌দের স‌র্বোচ্চ সাজা দা‌বি ক‌রেন। তি‌নি ব‌লেন, ওই‌ দিন রা‌তে আমার স্বামী ও সন্তান বাঁচার জন‌্য আসা‌মি‌দের কা‌ছে প্রাণ ভিক্ষা চে‌য়ে আকুতি জা‌নি‌য়ে‌ছিল। কিন্তু ওই সম‌য়ে তা‌দের মন গ‌লে‌নি। তি‌নি হত‌্যাকারী‌দের ফা‌ঁসি চান।

এর আ‌গে বেলা সাড়ে ১১টায় প্রিজনভ‌্যানে করে কারাগার থে‌কে আদাল‌তে আনা হয় আসামিদের। মামলার রায় শোনার জন‌্য তেরখাদার ছাগলাদাহ ইউ‌নিয়ন থে‌কে ক‌য়েক হাজার মানুষ আদালত চত্ব‌রে ভিড় ক‌রেন। আদাল‌তের নিরাপত্তা বজায় রাখার জন‌্য অ‌তি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হয়। তা‌দের সাম‌লা‌তে পু‌লিশ‌কে হিম‌শিম খে‌তে হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার