ঠাকুরগাঁওয়ে তেরেজা ও বিদ্যালয় দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে তেরেজা ও বিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, বার্ষিক ম্যাগাজিন উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) পৌর শহরের গোবিন্দনগরের সেন্ট মাদার তেরেজা স্কুলে এ দুটি দিবস পালিত হয়।
সেন্ট মাদার তেরেজা স্কুলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় ঠাকুরগাঁও ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার প্রদীপ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।
বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর ধর্মপ্রদেশ বিশপ ড. সেবাস্টিয়ান টুডু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়ারুল ইসলাম, দিনাজপুর ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি ফাদার আন্তনী সেন, দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের প্রধান শিক্ষক ও সিআইসি সিস্টার বীণা রোজারিও, ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘনেশ্যাম বর্মণ প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরেবেশিত হয়। এর আগে একটি বার্ষিক ম্যাগাজিন উন্মোচন করেন অতিথিবৃন্দ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied