কুতুবদিয়ায় প্রতিবন্ধী ভাতা পেতে ২০১ জনের আবেদন
কক্সবাজারের কুতুবদিয়ায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধী ভাতা পেতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেছেন ২০১ ব্যক্তি। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভুক্তভোগীরা যে কোনো সমস্যায় কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আলী আকবর ডেইল ইউনিয়নের ৫৩ জন, বড়ঘোপ ইউনিয়নের ৪২ জন, কৈয়ারবিল ইউনিয়নের ৩০ জন, লেমশীখালী ইউনিয়নের ৩৭ জন, দক্ষিণ ধুরুং ইউনিয়নের ১৭ জন এবং উত্তর ধুরুং ইউনিয়নের ২২ জনসহ ৬ ইউনিয়নে মোট ২০১ জন প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করেছেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতিবন্ধী ভাতা পেতে এখন আর জনপ্রতিনিধিদের পেছনে ঘুরতে হয় না তাদের। প্রাপ্যতা অনুসারে প্রতিবন্ধী কার্ড নিয়ে যে কোনো কম্পিউটার দোকান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার কাছে কিংবা নিজের মোবাইলের মাধ্যমেও করা যাচ্ছে প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন। তারপর আবেদনের হার্ডকপি সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে জমা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারছেন উপকারভোগীরা। তারপরও কিছু দালাল চক্র ভুক্তভোগীদের পিছু ছাড়ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি জানিয়েছেন, আগে প্রতিবন্ধী ভাতায় নাম দেয়ার জন্য স্থানীয় মেম্বারদের দুই-তিন হাজার টাকা দিতে হতো। এখন অনলাইন হওয়ায় কোনো ভোগান্তি ছাড়াই সবাই আবেদন করতে পারছে।
কুতুবদিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন জানিয়েছেন, কুতুবদিয়ায় ডিজঅ্যাবিলিটি ইনফরমেশন সিস্টেমভুক্ত (ডিআইএস) প্রতিবন্ধীর সংখ্যা ২ হাজার ৮৬৫ জন। এরমধ্যে শিক্ষা উপবৃত্তিসহ অন্যান্য ভাতা ভোগ করছেন ২ হাজার ২৬৭ জন। অবশিষ্টদের মধ্যে গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন ২০১ জন। যাদের প্রতিবন্ধী কার্ড আছে কিন্তু এখনো অনলাইনে আবেদন করেননি, তাদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিষয়টি গুরুত্বসহকারে স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়ছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied