ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

এমপি বাবুর ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযোদ্ধাদের করবস্থান ও স্মৃতি সংরক্ষণের নির্মাণকাজ শুরু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ২:৫০

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের এমপি আলহাজ আখতারুজ্জামান বাবু  মুক্তিযোদ্ধাদের খেদমতে ও প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতাদের সম্মানে বিরল দৃষ্টান্ত রেখেছেন। সম্প্রতি তিনি প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর পাকাকরণসহ দৃষ্টিনন্দন স্মৃতি সংরক্ষণের নির্মাণকাজ শুরু করেছেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন মহৎ উদ্যোগ বিরল।

কয়রা উপজেলার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের কবর দীর্ঘদিন অযত্ন-অবহেলায় রাস্তার পাশে পড়ে থাকে। পরে এমপি আখতারুজ্জামান বাবু কবর জিয়ারত করে কবর সংস্কারের কাজ শুরু করেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে পুরোদমে কাজ চলমান আছে। এমপি আক্তারুজ্জামান বাবুর এমন ব্যক্তিক্রমধর্মী উদ্যোগকে মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও একাবাসী সাধুবাদ জানিয়েছেন।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের প্রতিবেশী আব্দুর রকিব গাজী  বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ দিয়েছেন আমাদের সকলের প্রিয় সন্তান রেজাউল করিম। তার কবরটি স্বাধীনতা যুদ্ধের পর সরকারি বা বেসরকারিভাবে সংস্কারের পদক্ষেপ নেয়া হয়নি। এমপি বাবুর প্রচেষ্ঠায় কবর সংস্কার ও স্মৃতি সংরক্ষণে নির্মাণকাজ মুক্তিযোদ্ধাদের সম্মান আররো বাড়িয়ে দিল।

উপজেলার মুক্তিযোদ্ধা ইয়াকুব জানান, এমপির এমন প্রচেষ্টা বীর মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছে।

কয়রার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. কেরামত আলী বলেন, মুক্তিযুদ্ধে কয়রা ৯নং সেক্টরের অধীনে ছিল। ৫টি স্থানীয়ভাবে পরিচালিত হতো। তারমধ্যে বাগালি ইউনিয়নের বামিয়া গ্রামে শহীদ সোহরাওয়ার্দী ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম। তাঁর কবর সংস্কার ও স্মৃতি সংরক্ষণে নির্মাণকাজের উদ্যোগ মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা আরো বাড়িয়ে  দেবে।

উপজেলা নির্বাহী অফিসার অনিশেষ বিশ্বাস বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণ করায় আমি ব্যক্তিগতভাবে এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগের সাথে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।

উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম স্থানীয় সংসদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাত্তরের শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশে বাস করছি। তাই মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ আক্তারুজ্জামান বাবু জানান, বঙ্গবন্ধুর ডাকে যারা দেশের স্বাধীনতার পতাকাকে ছিনিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কয়রা ও পাইকগাছার মাটিতে ঘুমিয়ে থাকা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর সংস্কার করা হবে। তাদের মহান আত্মত্যাগের স্মৃতিস্বরূপ  কবর নির্মাণ ও স্মৃতি সংরক্ষণ করা হবে।

তিনি আরো জানান, বীর মুক্তিযোদ্ধা ছাড়া উপজেলার প্রয়াত প্রবীণ আওয়ামী লীগ নেতাদের কবর পাকাকরণের কাজ ধাপে ধাপে করা হবে।

জানা গেছে, শহীদ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ১৯৫০ সালের ৩০ অক্টোবর কয়রা উপজেলার অন্তাবুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাজীবনে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পান। পরে এসএসসি ও এইচএসসি ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়ে খুলনা বিএল কলেজে লেখাপড়া করেছেন। তিনি খুলনা এমএম সিটি কলেজের তৎকালীন ছাত্র সংসদের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধপরবর্তী সময়ে ১৯৭৪ সালের ১৯ এপ্রিল আঁততায়ীর গুলিতে তিনি নিহত হন।

এমএসএম / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও