ঠাকুরগাঁওয়ে বিএনপির হামলায় আহত আ’লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে রমেশ চন্দ্র সেন
সদর উপজেলার রুহিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট, গুলিবিদ্ধ ও ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদের দেখতে যান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ফিরোজ জামান জুয়েল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: রকিবুল ইসলাম চয়ন, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন, রুহিয়া পশ্চিম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরুসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংসদ রমেশ চন্দ্র সেন বলেন, রুহিয়ায় ওই দিন পূর্বপরিকল্পিত ভাবে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের শান্তিপূর্ণ পরিবেশ ঘোলাটে ও বিশৃঙ্খলা করতে চায় বিএনপি। তাদের এ ধরনের অভিপ্রায় কোনটাই বাস্তবায়িত হবে না। নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে। আন্দোলনের নামে বিএনপি রুহিয়ায় অরাজকতা পরিবেশ সৃষ্টি করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট করেছে, গুলিবিদ্ধ করেছে এবং সাধারণ মানুষের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট, গুলিবিদ্ধের ঘটনায় অবশ্যই মামলা হবে। আইনের মাধ্যমেই বিএনপির বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। উল্লেখ্য, গত শনিবার ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা মহিলা লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারপিট, গুলিবিদ্ধ ও ভাংচুরসহ অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বিএনপি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied