ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আহত ২


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১১:২৯

খুলনা মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ এবং তার ম্যানেজার রফিককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় খুলনার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় দুর্বৃত্তরা তাদের গুলি করে। গুলিবিদ্ধ দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে দৌলতপুর থেকে বিএনপি নেতা রিয়াজ শাহেদ এবং রফিক মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা বিএল কলেজের ২নং গেটসংলগ্ন এলাকায় এলে পেছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যায়। এতে রফিকুল ইসলামের পিঠে এবং শাহেদ রিয়াজের হাতে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ দুজন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি রিয়াজ শাহেদের হাতে ও রফিকের পিঠে বিদ্ধ হয়েছে।

এদিকে, গুলিবিদ্ধের খবর পেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে যান এবং তাদের খোঁজখবর নেন।

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বিএনপি নেতা রিয়াজ সাহেদ ও রফিককে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে তারা উল্লেখ করেন, বিনাভোটে নির্বাচিত সরকারের বিরোধী শিবিরকে নিশ্চিহ্ন করার মানসে হত্যা-গুমের ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়