ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৩:৪৬

ঠাকুরগাঁওয়ে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে (২২) গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার নির্যাতিতা ওই ছাত্রী দুজনের নাম উল্লেখ করে সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি মো. পলাশ ওরফে ইউসুফ আলীকে (৩৬) গ্রেফতার করে। সে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের হাজীপাড়া (বৈশাখীমোড়) এলাকার বাসিন্দা ও বিএ প্রথম বর্ষের ওই ছাত্রীর কিছুদিন পূর্বে আসামীদের সাথে পরিচয় হয়। এ সময় বড় মাঠের দক্ষিণ দিকে শহীদ মিনারের পেছনে বড় বাড়ীর সম্মুখে (জনৈক ধলু ও মনা মিয়ার ভাইয়ের ভাড়া বাসা)’য় নিজেদের কোচিং সেন্টার আছে বলে ওই ছাত্রীকে মোবাইল নাম্বার দেয় আসামী সাখোয়াত হোসেন (৩৫) ও মো: পলাশ ওরফে ইউসুফ আলী (৩৬)। তারা ওই ছাত্রীর মোবাইল নাম্বারও নিয়ে তাকে তাদের কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য জানিয়ে একদিন ফ্রি ট্রাইল ক্লাস করার জন্য আসতে বলে। তাদের কথামত ওই ছাত্রী গত ১৫ আগস্ট সাখোয়াত ও পলাশ নামক কোচিং সেন্টারে ক্লাস করতে যায়। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সাখোয়াত কৌশলে ছাত্রীর সমাজকর্ম বইটি রেখে যেতে বললে সে বইটি রেখে যায়।

গত ৩১ আগস্ট বইটি ফেরত আনতে গেলে ওই ছাত্রী দেখতে পায় পলাশ কোচিংয়ে প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। সে ছাত্রীকে ভেতরে গিয়ে বইটি আনতে বললে সে ভেতরে প্রবেশের পর পরই সাখোয়াত হোসেন দরজা লাগিয়ে দিয়ে ছাত্রীটিকে মুখে উড়না পেঁচিয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় পলাশ বাইরে পাহারায় থাকে। পরে সাখোয়াতের ধর্ষণের পর সে বের হয়ে পলাশকে ভেতরে পাঠিয়ে বাইরে পাহারায় থাকে। এ সময় জোরপূর্বক পলাশও ছাত্রীটিকে ধর্ষণ করে এবং ধর্ণেনের বিষয়টি মোবাইলে ধারণ করা রয়েছে বলে ভয়ভীতি দেখায়। পরে বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানার পর সদর থানায়  একটি মামলা দায়ের করে। সাখোয়াত হোসেন বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট এলাকার ওসমান গনির ছেলে। 

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত