ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে এলজিএসপি-৩ প্রকল্পের অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৪:১৮

ঠাকুরগাঁওয়ে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ও প্যায়াক্ট বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসকের কার্যালয়ের এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর শফিকুল আলম, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, গড়েয়া ইউপি চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, ইউপি চেয়ারম্যান ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। কর্মশালায় পরিকল্পনা, বাজেট এবং আর্থক ব্যবস্থাপনা বিষয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষন, প্রকল্পের স্কিম বাস্তবায়নে পরিবেশ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রতিপালন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও স্কিম নির্বাচনে নারীর অংশগ্রহন বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসনের পথে অগ্রসর, বিভিন্ন মেয়াদি পরিকল্পনা, বার্ষিক বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্পে/স্কিম নির্বাচন, বাস্তবায়ন ও তদারকিতে জনঅংশগ্রহন বৃদ্ধি এবং সর্বোপরি সামগ্রিকভাবে স্বল্প ব্যয়ে দ্রæততম সময়ে স্থানীয় পর্যায়ে সেবা প্রদানে স্বচ্ছতার একটি অনুকূল পরিবেশ প্রস্তুতের বিষয়টি উঠে আসে প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আলোচনায়।

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত