বাঁশখালীতে আগুনে পুড়ে সর্বস্ব হারাল ৭০ পরিবার
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ফলে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়।এতে সর্বস্ব হারিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পশ্চিম চাম্বলের বাংলা বাজার সংলগ্ন জলদাশ পড়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের শিখা মুহূর্তেই চতুর্দিকে ছড়িয়ে পড়ার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের কোনোকিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,জলদাশ পাড়ার মিলন দাশের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়ে ঘনবসতি হওয়ায় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়ি পড়ে।এতে অন্তত ৭০টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো হলো- সমীরণ দাশ, সুকুমার দাশ,সুধীর দাশ,মৃদল দাশ,বাদল দাশ,রঞ্জন দাশ এর(২ পরিবার),রাজকুমার দাশ,সম্পদই দাশ,হরিদাশ,পরিতোষ দাশ,মধুরাম দাশ,স্বপন দাশ,রতন দাশ,সাগর দাশ এর(পাঁচ পরিবার),সমীরণ দাশ এর(দুই পরিবার) সুরেশ দাশ,মধুরাম দাশ, হরিপদ দাশ,গুরুধন দাশ,শ্রী নন্দ দাশ,সন্দা মোহন দাশ, গোলাপ দাশ এর (চার পরিবার),রামপ্রসাদ দাশেরর(চার পরিবার)। মতিলাল দাশের (দুই পরিবার), রাখাল দাশ, যদু রাম দাশ ও ভাটি রাম দাশের (তিন পরিবা)-সহ সর্বমোট ৩২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, চাম্বল ইউপি'র বাংলাবাজারের অদূরে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান। দীর্ঘ দেড় ঘণ্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বাঁশখালী ইনচার্জ আযাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উপজেলার চাম্বলের বাংলা বাজার সংলগ্ন জলদাশ পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তৎক্ষনাৎ নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে,এবং ফায়ার সার্ভিস কর্মীদের সাথে আমাদের পুলিশ সদস্যরাও অগ্নি নিয়ন্ত্রণ আনতে কাজ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
জামান / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু