ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিকের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৫

পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, দৈনিক মানবকন্ঠের পীরগঞ্জে উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমন, রাজশাহীর এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামসহ ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার,নির্যাতনের প্রতিবাদে ও বাংলাদেশের সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অপরাধীদের গ্রেফতার দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের চৌরাস্তায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রোহান।

তারা বলেন, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সারাদেশে একেরপর এক সন্ত্রাসী কর্তৃক সাংবাদিকদের উপর হামলার গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বক্তারা আরো বলেন, জেগে ওঠো জাতির বিবেক। আর কতো হামলার শিকার হবে সাংবাদিকরা, আর নয় চুপ চাপ এখন সময় এসেছে জেগে ওঠার, পেশাগত দায়িত্ব পালনে গত শনিবার (৩ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের রুহিয়া বিএনপি ও মহিলা লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে মারপিট সময় বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু উপর সন্ত্রাসী হামলার চালান।

পেশাগত দায়িত্ব পালনের সময় গত ৩১ আগস্ট বুধবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার এসবিএসি ব্যাংকের সামনে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কালো পতাকা মিছিলের ছবি তোলার সময় দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি লাতিফুর রহমান লিমনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় রাজশাহীর বিএমডি এর অসাধু কর্মকর্তা- নির্বাহী পরিচালক আব্দুল রশিদের নেতৃত্বে কর্মচারী কর্তৃক এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেলের ওপর সন্ত্রাসী হামলা ক্যামেরা ও বুম ভাঙচুর করেন ।সাংবাদিক সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে সমগ্র দেশের সাংবাদিকদের কঠিন ঐক্য গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান ব্যক্তরা। 

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত