ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘নৃত্যনাট্য পরিবেশনা’ এর সমাপনী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৫৩

দুই দিনব্যাপী নৃত্যনাট্য পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৫-6 সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ৬টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় পরিবেশনা অনুষ্ঠিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। 
 
৬ সেপ্টেম্বর ২০২২ সমাপনী দিনে পরিবেশিত হয় মানস কর এর পরিচালনায় ‘দেওয়ান ভাবনা’; ল্যাডলি মোহন মৈত্র এর ‘বিদায় অভিশাপ’; কামরুল হাসান ফেরদৌস এর ‘রোমিও জুলিয়েট’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনা।
 
‘দেওয়ান ভাবনা’ নৃত্য নাট্যটিতে পিতৃহারা সুনাই এর বিষপানে মৃত্যুর মাধ্যমে সুনাই এবং মাধবের এক গভীর প্রেমের কাহিনী ফুটিয়ে তোলা হয়। নৃত্যটির নির্দেশনায় ছিলেন মানস কর এবং পরিবেশনায় ছিলেন একতাঙ্গন পারফর্মিং আর্টস একাডেমি, কিশোরগঞ্জ। এতে নৃত্যশিল্পী মানস কর সহ বিভিন্ন চরিত্রে অংশ গ্রহণ ইমরান কাউসার, মিষ্টি ঘোষ, প্রান্ত বণিক, পল্লব কর, হবি শেখ, গুনগুন সরকার, মৃন্ময়ী রায় মেঘা, হিয়া, উপমা বসাক, সেতা রায় তৃণা, মৃত্তিকা, তানহা, বর্ষা, রুপকথা, নদী, কাব্য, তানিয়া আক্তার রুপা, ছোটন, হিরণ, তানজিম, দিপ্ত, রোহান, আব্দুল্লাহ, আকাশ, সাকিব এবং লুৎফর রহমান। 
 
ল্যাডলি মোহন মৈত্র এর ‘বিদায় অভিশাপ’ নৃত্যনাট্যের মূল বিষয়বস্তু হলো দেবগুরু বৃহস্পতির পুত্র কচ ও দৈত্যগুরু শুক্রাচার্য্যের কন্যা দেবযানীর কথোপকথন। মৃত সঞ্জীবনী মন্ত্র প্রাপ্তির লক্ষ্যে কচ দৈত্যপুরীতে আগমন করেন। সহস্র বৎসরের বিদ্যা চর্চার শেষে কচ, দেবযানীর কাছে বিদায় প্রার্থনা করেন। এই বিদায়কালীন উভয়ের যে বাক্যালাপ তারই উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর ‘‘বিদায় অভিশাপ” কবিতাটি রচনা করেন। সেই কবিতাটির আলোকেই এই নৃত্যনাট্যটি গ্রথিত। গ্রন্থনা, নৃত্য ভাবনা ও নৃত্য নির্দেশনায় ছিলেন আলো রানী মৈত্র ও ল্যাডলী মোহন মৈত্র মিলন। 

এতে নৃত্যশিল্পী আলো রানী মৈত্র ও ল্যাডলী মোহন মৈত্র মিলন সহ বিভিন্ন চরিত্রে অংশ গ্রহণ করেন কৃশ দাস, মিথিলা আচার্য্য, সিফাত খাঁন কোয়েল, অর্ণিতা ভট্রাচার্য্য প্রকৃতি, পৌষালী মৈত্র শ্রুতি, বৈশাখী রানী চৌধুরী, প্রিয়ন্তী দাস, প্রগতি দে, স্বস্তিকা চক্রবর্তী, অংকিতা সাহা, মিথিলা প্রামানিক, আনজুমান নাঈমিন ঋদ্ধি, তাবীন তাসনিম সুমাইয়া, নিরব কুমার, তানভীর আহমেদ, মুশফিকুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, ইফতেখার হোসেন, আতাউর রহমান, স্বরুপ প্রামানিক, আদিল হোসেন, রাজ কুমার বর্মন, অর্পন মৈত্র শুদ্ধ, মৌঋতা আচার্য্য মিথুন, শতাদ্বী, সম্পূর্ণা, সকাল, স্বাগতা এবং সঙ্গীতা। 
 
শেক্সপিয়ার এর ‘রোমিও জুলিয়েট’ বাংলাদেশের ৮০ র দশকের একটি বিখ্যাত উপন্যাস। চিরাচরিত প্রেম।এখানে রোমিও ও জুলিয়েট নামক মানব মানবীর প্রেম প্রাধান্য পেয়েছে। যা তাদের বংশগত বিরোধের কারণে বিয়োগান্তক পরিনতি পায়। নৃত্যনাট্যটি পরিচালনা করেন কামরুল হাসান ফেরদৌস এবং পরিবেশন করেন নৃত্যদল ‘বহর’। 

এতে অংশ গ্রহণ করেন জাবেদ, লিমন, সোহেল, সাগর, দিপু, আমিনুল, আবির, শংকর, জিসান, তিলক, পলাশ, প্রিতম, মাসুক,  শফিক, জসিম, মিম, চন্দ্রা, অদিতি, বৃষ্টি, হ্ন্ত্তিকা, রিয়ন্তী, টুম্পা, মধুরিমা, মারজিয়া, সামিয়া, দিঘী, চৈতী, প্রজ্ঞা, রাত্রী,  মিম, চন্দ্রা, অদিতি,বৃষ্টি, হ্নত্তিকা, রিয়ন্তী, টুম্পা, মধুরিমা, মারজিয়া, সামিয়া, দিঘী, চৈতী, প্রজ্ঞা, রাত্রী, ঐশী, রোজা, সাথী এবং তাহমিনা।
 

প্রীতি / প্রীতি

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী

পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"

রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই

কটাক্ষের শিকার সাই পল্লবী

কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি

ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা

‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম