হাটহাজারীতে সিএনজি অটোরিকসা ও গরুসহ আটক ২
চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া সিএনজি অটোরিকসা ও গরুসহ মোঃশহিদুল ইসলাম নোমান(২০), মো. আরমান (৩০) নামে দুজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উত্তর মাদার্শা এলাকা থেকে একটি সিএনজি এবং ১টি গরুসহ এ দুজনক আটক করা হয়।
আটককৃতরা হলো- রাঙ্গামাটি জেলার ২নং রাখাইখালী ইউনিয়নের নারায়ণগিরি গ্রামের বজল সাহেবের বাড়ির মো. শাহারুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা গ্রামের বাঁচা মিয়া হাজী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানে উপজেলার উত্তর মাদার্শা এলাকা থেকে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকসা ও একটি গরু নিয়ে পাচার করার সময় দুজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে গাড়ি ও গরু উদ্ধার করে থানা হেফাজতে আনাহয়। গ্রেপ্তারকৃতরা চোর চক্রের অন্যতম সদস্য বলেও জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দুটি মামলা রুজু হয়েছে, যার নং ০৭/০৮।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন সবুজ সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর