ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শামশেরা নিয়ে বিস্ফোরক মন্তব্য রণবীরের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১১:৩৮

গত জুলাই মাসেই মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের কামব্যাক ছবি ‘শামশেরা’। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। চার বছর পর রুপালি পর্দায় ফেরবার পর রণবীরের এমন বেহাল দশা হবে তা দুঃস্বপ্নেও কেউ কল্পনা করেননি। এই ছবিকে ঘিরে ‘বয়কট ট্রেন্ড’ মাথাচাড়া দিয়েছিল, অনেকেই মনে করেছেন সেই কারণেই সুপারফ্লপ করেছে ‘শামশেরা’। যদিও রণবীর নিজে তেমনটা মনে করেন না।

বুধবার ‘ব্রহ্মাস্ত্র’-র প্রচারে দিল্লি পৌঁছে ‘শামশেরা’র ব্যর্থতা নিয়ে প্রথমবার মুখ খুললেন রণবীর। ছবির প্রচারে আলিয়া ও অয়নের সঙ্গে দিল্লিতে হাজির হয়েছিলেন এই অভিনেতা। সেখানেই এক সাংবাদিক বৈঠকে অংশ নেন রণবীর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে নেতিবাচক হাওয়া ভারতজুড়ে, অহেতুক আক্রমণের মুখে পড়ছে বলিউড? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ‘শামশেরা’র ব্যর্থতার প্রসঙ্গে টেনেন আনেন রণবীর। তিনি বলেন, “আমি নিজের উদাহরণ দিয়ে বলি। আমি অন্যের ছবি নিয়ে বলতে চাইব না। আমার একটা ছবি দেড় মাস আগে মুক্তি পেয়েছে, শামশেরা। এই ছবি নিয়ে আমি কোনও নেতিবাচকতা অনুভব করিনি।”

এরপর রণবীর যোগ করেন, “যদি কোনও ছবি বক্স অফিসে না চলে, তাহলে বুঝতে হবে দর্শক সেই ছবি পছন্দ করেনি। দিনের শেষে সবটাই নির্ভরশীল বিষয়বস্তুর উপর। যদি তুমি ভালো ছবি তৈরি করো, মানুষের মনোরঞ্জন করো, তাহলে নিশ্চয় তারা সিমেমা হলে গিয়ে তোমার ছবি দেখবে। যদি একটা ছবি ব্যর্থ হয়, তাহলে সেটা অন্য কোনও কারণের জন্য নয়। ব্যর্থতার একমাত্র কারণ ছবির বিষয়বস্ত বাজে ছিল। আমার মনে হয় এটাই একমাত্র সঠিক উত্তর।”

করণ মালহোত্রা পরিচালিত ‘শামশেরা’ তৈরি হয়েছিল ১৫০ কোটির বাজেটে। যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি বক্স অফিসে মাত্র ৬৪ কোটি টাকা আয় করেছে। রণবীরের ক্যারিয়ারের অন্যতম ফ্লপ ছবি এটি। রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন বাণী কাপুর ও সঞ্জয় দত্ত।

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক