ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবি গবেষণা সংসদের কমিটি গঠন : সভাপতি শুভ, সাধারণ সম্পাদক তিশা


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১১:৫৭
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) গবেষণা সংসদের প্রথম কার্যনির্বাহী কমিটি (২০২২-২৩ সেশন) গঠন  করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএমবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে শিক্ষা  বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদা নূর তিশা।
 
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়েছে। এর আগে ৭ সেপ্টেম্বর  দুপুরে নবগঠিত কমিটির অনুমোদন দেন নোবিপ্রবি উপাচার্য ও নোবিপ্রবি গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. দিদার উল আলম।
 
কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাসনোভা জেরিন উলফাত (বিএমএস) ও মাহমুদুল হাসান শান্ত (অণুজীববিজ্ঞান), যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা খানম (আইআইএস) ও সানজিদ ইসলাম (টিএইচএম),সাংগঠনিক সম্পাদক তানভীর ইব্রাহীম (টিএইচএম),দপ্তর ও কার্য পরিচালনা সম্পাদক  নাজমুন নাহার (এডুকেশন),প্রচার সম্পাদক  সাখাওয়াত আহমেদ ফাহিম (অণুজীববিজ্ঞান), প্রকাশনা ও দলিল বিষয়ক সম্পাদক তাসনিম আক্তার (এডুকেশন), অর্থ সম্পাদক কাজী আলামিন (এসিসিই), জনসংযোগ ও পারস্পরিক যোগাযোগ সম্পাদক নুরুল আবছার (টিএইচএম), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আল জোবায়ের(অর্থনীতি), প্রশিক্ষণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলজকি হোসেন(এডুকেশন), সরবরাহ ও অনুষ্ঠান পরিচালনা বিষয়ক সম্পাদক  আহমদ আরাফাত রিজভী (এসিসিই),তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন বিষয়ক সম্পাদক  নাঈম হোসেন ফাহাদ (বিবিএ)।
 
উল্লেখ্য, ‘গবেষণার মাধ্যমে জ্ঞান অন্বেষণ’ প্রতিপাদ্যকে ধারণ করে ২০২১ সালে নোবিপ্রবি  গবেষণা সংসদ যাত্রা শুরু করে। নোবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে গবেষণা সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে শুরু থেকে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি গবেষণা সংসদ। কমিটিতে মডারেটর হিসেবে আছেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?