চন্দনাইশে ইউপি সদস্যের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে চাঁদা না দেয়ার কারণে প্রবাসী পরিবারের সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যের বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে ইউপি সদস্য ও তার লোকজন নিয়ে এ ভাংচুর চালায় বলে একই দিনে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী পরিবারের সন্তান নাজমুল ইসলাম (ফাহিম)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদীর পরিবার দীর্ঘদিন পূর্বে ইউপি সদস্য গোলাম নবী চৌধুরীর বাড়ির পাশে জায়গা ক্রয় করেন। দলিলে তিনি সাক্ষী হিসেবে স্বাক্ষরও করেন। পরে লোভ-লালসার বশবর্তী হয়ে ২০১৯ সালে উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভেঙে দেন। পরবর্তীতে ভুল হয়েছে মর্মে ক্ষতিপূরণ দেবেন বলে মীমাংসা করেন। পুনরায় চলতি মাসের ১ তারিখে উক্ত ইউপি সদস্য দুবাইয়ে বসবাসরত জমির মালিকের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে। জমির মালিকের কাছ থেকে চাঁদা না পেয়ে ইউপি সদস্য ও তার লোকজন গিয়ে সীমানা প্রাচীর ভেঙে দেন।
এ ব্যাপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই হাসান উদ্দিন জানান, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে সরেজমিন গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান