ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে জিবি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:৫৯

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল জলদাশপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিবি ফাউন্ডেশন খাদ্যসামগ্রী বিতরণ করেছে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৭০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এতে পরিবারপ্রতি ২৫ কেজি চাল ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাছান চৌধুরী জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাহিদ হাসান, শাখা পরিচালক সারওয়ার আলম, সহকারী পরিচালক রাজিবসহ ফাউন্ডেশনের সদস্যরা। 

এ সময় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তালুকদার মোহাম্মদ শাকের উল্লাহ বলেন, বাঁশখালীর চাম্বলের জলদাশ৷পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় একসাথে এতগুলো পরিবারের সহায়-সম্বল হারানো দেশে বিরল। মানবিক মূল্যবোধ থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন জিবি ফাউন্ডেশন নামক আমাদের এই মানবিক ফাউন্ডেশনের সদস্যরা।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে প্রত্যে সামর্থ্যবান মানুষের দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশ সহযোগিতার হাত বাড়ানোর জন্যে সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন