ঠাকুরগাঁওয়ের আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আ’লীগের মামলা : গ্রেফতার-২
সদর উপজেলার রুহিয়ায় আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় রুহিয়া থানায় আ’লীগের পক্ষ থেকে মামলা করা হয়। বুধবার সন্ধ্যায় রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেন বাদী হয়ে দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে নওশাদ আলী (৪৫) ও ইসমাইল হোসেন (৫২) কে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন রুহিয়া থানা মহিলা লীগের প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। বিষয়টি সেখানে ব্যাপকভাবে আলাপ আলোচনায় আসে। এ কারনে বিএনপি, জামায়াত বাহিনী মহিলা আ’লীগের সমাবেশ বানচালের উদ্দেশ্যে তাদের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে পিস্তলসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাড়িতে হামলা চালায়।
এ সময় তারা থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেনের অটো রাইস মিলেও হামলা চালিয়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতিসাধণ করে। এ সময় স্থানীয়রা তাদের আটকাতে গেলে জনসাধারণকেও বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করে সন্ত্রাসীরা।
বেশ কয়েকজন আহতও হন। মামলার আসামীরা হলেন, আনসারুল হক (৫৫), মাসুদ পারভেজ (৪০), শহিদুল হক (৫৩), নুরুজ্জামান (৪০), মাঈন উদ্দিন (৪৫), রুহুল আমিন (৪৫), নুর জামান বিপ্লব (৪৭), মো: মিলন (৩৫), জয়নুল হক (৪৫), রফিকুল ইসলাম (৪৫), জাহেরুল ইসলাম (৪০), আহসানুল হক (৪৬), মো: আব্বাস আলী (৪৫), আনছারুল হক (৫৫), মো: ফরহাদ হোসেন (২৬), মো: নওশাদ আলী (৪৫), মো: তোফাজ্জল হোসেন (৩৫), মো: ইয়াসিন আলী (৪২), মো: আমান (২৪) মো: সুজন (২৪)সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। একই সময়ে বিএনপির পক্ষ থেকেও তেল, জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের উর্দ্ধগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলে উত্তেজনা দেখা দেয়। এসময় সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন। পুলিশ ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied