রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর শাহবাগে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক নারী মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০। শুক্রবার সকালে আব্দুল গনি সড়কে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের মানুষের কাছ থেকে জানতে পারি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। তিনি ভবঘুরে ছিলেন।
তিনি আরও বলেন, তার পরিচয় এখনও জানা যায়নি। প্রযুক্তির সহায়তা পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
Link Copied