বঙ্গবন্ধু স্পোর্টস ম্যারাথনে ইবি ছাত্রীর স্বর্ণপদক জয়
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ স্বর্ণপদক জিতেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্রী তামান্না আক্তার। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্পোর্টস চ্যাম্পসের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় তামান্না স্বর্ণপদক পেয়েছেন। দ্বিতীয় হয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খেলা শেষে রাজধানীর হাতিরঝিল মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।
জানা গেছে, বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ১৫ কি.মি. ম্যারাথন দৌড়ে স্বর্ণপদক জিতেছেন তামান্না। এ আসরে আরো ৪ টি ইভেন্টে অংশ নিবেন তিনি।
এ বিষয়ে অনুভুতি প্রকাশ করে স্বর্ণজয়ী তামান্না আক্তার বলেন, আমি বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ম্যারাথনে স্বর্ণপদক লাভ করেছি। সামনে আরও কিছু ইভেন্ট আছে। এজন্য সবার কাছে দোয়া প্রার্থী।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল জানান, আমাদের বিশ্বাস ছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আমরা সাফল্য লাভ করব। আমরা যদি স্পোর্টস বিভাগে আরো শিক্ষার্থী ভর্তি করাতে পারতাম তাহলে আরও অনেক গেমে সাফল্য অর্জন করতে পারতাম। তিনি বলেন, ইভেন্ট শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার
'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন