প্রীতি ম্যাচ খেলতে ঠাকুরগাঁওয়ে ব্যারিস্টার সুমন
ঠাকুরগাঁওয়ে প্রীতি ম্যাচ খেললেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন ফুটবল একাডেমী টিম। শুক্রবার বিকেলে সদর উপজেলার সুগার মিলস জেনারেল ক্লাব মাঠে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস লি: এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে সুগার মিলস কোলনী টিম ১-০ গোলে জয়লাভ করে।
পরে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান কবির, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু। এ সময় চিনিকলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। খেলা চলাকালীন হাজারও সমর্থকের ঢল নামে। বিশেষ করে জনসাধারণ ব্যরিস্টার সুমনের সাথে ছবি ও ভিডিও তোলার জন্য ব্যস্ত হয়ে পরেন।
জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যে ব্যরিস্টার সুমন বলেন, ঠাকুরগাঁওয়ে ২ দিন থেকে অবস্থান করছি। এ জেলার মানুষজন যে এত ভাল, অতিথিপরায়ন সেটা জানা ছিল না। ঠাকুরগাঁও জেলা ঘুরে দেখেছি, এ জেলার মানুষজন খুবই শান্তিপ্রিয় মনে হয়েছে। তাদের দেশে মনে হয়েছে ব্রিটিশদের মত। এ জেলায় একটি পুরাতন বিমানবন্দর রয়েছে।
সেটি চালু করা জরুরী। কখনও দেশরতœ শেখ হাসিনা আমাকে যদি জিজ্ঞেস করে তুমি এমপি চাও নাকি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাও, আমি ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চাইবো। ফুটবল খেলায় হারজিন কোন ব্যাপার না কিন্তু বর্তমানে দেশের ফুটবল যে আইসিইউতে ঢুকে গেছে সে জায়গা থেকে উত্তোরন করতে ভুমিকা রাখতে হবে। ভবিষ্যতে এ জেলার মানুষজনকে তার নিজ এলাকা সিলেটের হবিগঞ্জে আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied