কমলগঞ্জে অবসরপ্রাপ্ত ২৯ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
কমলগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত ২৯ জন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগ সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান। মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, মো. মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা ইউ আর সি ইন্সট্রাকটর মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সদস্য অরুন কুমার দাস, শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,গাজী সালাউদ্দিন,নূর উদ্দিন আহমদ, সালাউদ্দিন আহমদ খালেদ, ইসমত আরা, শান্ত সিংহ, কমলগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান,সাংবাদিক শাহীন আহমেদ প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অপূর্ব নারায়ন। অনুষ্ঠানে ২৯ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুল, উত্তরীয় ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied