ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, বহিষ্কার ১


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ৪:৪০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) ৮ টি কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ পলাশ চন্দ্র সরকার (২০) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃত ওই শিক্ষার্থী ময়মনসিংহের ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের প্রদীপ কুমার দাস ও মিনতি রানীর ছেলে।


শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাকৃবিসহ সর্বমোট ১০টি কেন্দ্রে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়, আটককৃত পলাশ চন্দ্র সরকার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের ৪ নং কক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তার ভর্তি পরীক্ষার রোল ১৮২৯৭। পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বরত পরিদর্শক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া তাকে ইলেকট্রিক ডিভাইসসহ হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ডিভাইস সম্পর্কে সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ডিভাইসটি সিমযুক্ত ও মোবাইলের ব্যাটারি সদৃশ ছিল। পরীক্ষার্থীর কানের ভিতরে লাগানো ছিল ক্ষুদ্র আরেকটি ডিভাইস।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন বলেন, ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে পলাশ চন্দ্র সরকার নামে এক পরীক্ষার্থীকে ইলেকট্রিক ডিভাইসসহ হাতেনাতে ধরা হয়েছে। তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 বাকৃবি কেন্দ্রের ভর্তি পরীক্ষার নিয়ন্ত্রক ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. এরশাদুল হক বলেন, এবছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৫০০ পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ছিল ১১ হাজার ১০৪জন। পরীক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক ৮৩ শতাংশ।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়